বুধবার, অক্টোবর 7, 2026
03:24:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কলকাতায় ডেঙ্গির বাড়বাড়ন্ত! উত্তর কলকাতার একাধিক এলাকায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:উত্তর কলকাতায় ফের ডেঙ্গির প্রকোপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ড-সহ বি টি রোড সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে জ্বর ও ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। বিশেষ করে নোংরা-আবর্জনায় ভরা পুকুর, ডোবা ও জল জমে থাকা এলাকাগুলিকে ঘিরে বাড়ছে আশঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনা ও জলাশয় পরিষ্কারের প্রয়োজন থাকলেও তা যথাযথভাবে করা হয়নি। ফলে মশার বংশবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, জমা জল অপসারণ এবং নিয়মিত মশা নিয়ন্ত্রণের কাজের দাবি উঠেছে।

পরিস্থিতি খতিয়ে দেখে সংক্রমণপ্রবণ এলাকাগুলিতে জমে থাকা আবর্জনা দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুজোর আগে সংশ্লিষ্ট এলাকাগুলি সরেজমিনে পরিদর্শনের আশ্বাসও দেওয়া হয়েছে। ফলে উৎসবের মরশুমে ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন