পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি। জানুন আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরে ফের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের ২৪ সেপ্টেম্বরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরেও আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল ও সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছিল।
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইলে সমুদ্রে ছোট নৌকা ও ট্রলার চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের প্রশাসন ও আবহাওয়া দফতরের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
