শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
23:04:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ওটস,ময়দা,নিউটেলার আড়ালে কী ছিল?মুম্বই বিমানবন্দরে ফাঁস সোনা পাচারের অভিনব কৌশল

দুবাই থেকে মুম্বই আসা তিন যাত্রীর লাগেজে দুধের গুঁড়ো, ওটস ও ময়দার সঙ্গে মেশানো সোনার গুঁড়ো উদ্ধার। ৯.৪০ কেজি সোনার মূল্য ১৪.৮১ কোটি টাকা।

সার্থক দাসগুপ্ত,মানুষের মতামত:মুম্বই বিমানবন্দরে সোনা পাচারের এক অভিনব কৌশলের পর্দাফাঁস করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। পিআইবি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ভোরে দুবাই থেকে আসা তিন ভারতীয় যাত্রীকে আটক করা হয়। তাঁদের লাগেজে তল্লাশি চালিয়ে দুধের গুঁড়ো, ওটস, বিভিন্ন ধরনের ময়দা, নিউটেলা এবং নারকেলের দুধের গুঁড়োর মতো দেখতে খাবারের প্যাকেট থেকে সোনার গুঁড়ো উদ্ধার হয়।

ডিআরআই জানিয়েছে, প্রায় ৩৩.৫০ কেজি খাদ্যপণ্যের সঙ্গে সূক্ষ্ম সোনার গুঁড়ো মিশিয়ে পাচারের চেষ্টা করা হয়েছিল। খাবার থেকে সোনা আলাদা করে পরীক্ষা করার পর মোট ৯.৪০ কেজি বিদেশি সোনা উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৪.৮১ কোটি টাকা। জিজ্ঞাসাবাদে তিন যাত্রী একই সংগঠিত সোনা পাচার চক্রের হয়ে কাজ করার কথা স্বীকার করেন। তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Share with

Related Stories -