শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
23:33:27 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ভোটার তালিকায় কী হচ্ছে?

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বাড়ছে নজর। SIR-র পর ১১,৭৯৭ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তার খবর। জানুন কী পরিবর্তন হয়েছে ভোটার তালিকায়।

রাজকুমার বেরা,মানুষের মতামত:নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে ভোটার তালিকা নিয়ে নতুন করে নজর পড়েছে। ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন একাংশ ভোটার।

বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর পর নন্দীগ্রামের ভোটার তালিকায় একাধিক পরিবর্তন হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মূল তালিকার পাশাপাশি বিভিন্ন সাপ্লিমেন্টারি ও ডিলিটেড তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে কারও নাম নতুন করে যুক্ত হয়েছে, আবার কারও নাম বাদ পড়েছে বা এখনও সংশোধনের প্রক্রিয়ায় রয়েছে।

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ১১,৭৯৭ জন ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আগে SIR-এর কারণে ভোট দিতে পারেননি বলে দাবি করা হয়েছে। তাই ভোটের আগে নিজের নাম ও ভোটকেন্দ্রের তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তালিকায় নাম খোঁজা এবং তথ্য যাচাইয়ের ব্যবস্থা রয়েছে।

Share with

আরো পড়ুন -