শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
23:34:21 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কলকাতা-হাওড়া-সহ ৭ পুরাঞ্চলে পুরভোটের প্রস্তুতি!আসন পুনর্বিন্যাসের পর এবার পরের ধাপ কী?

রাজ্যের পুরভোট ঘিরে প্রস্তুতি জোরদার। কলকাতা,হাওড়া,বালি, কালিম্পং,কার্শিয়াং, ধূপগুড়ি ও হলদিয়ায় প্রথম দফার ভোটের সম্ভাবনা নিয়ে তৎপর নির্বাচন কমিশন।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যের আসন্ন পুরভোট ঘিরে প্রস্তুতিতে গতি বাড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা ও হাওড়া-সহ সাতটি পুরাঞ্চলে ভোটের প্রস্তুতি কার্যত চূড়ান্ত পর্যায়ে। কমিশনের সাম্প্রতিক তৎপরতায় সম্ভাব্য ভোটের সময়সূচি নিয়েও জল্পনা শুরু হয়েছে।

কলকাতা,হাওড়া,বালি, হলদিয়া,ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং—এই সাত পুরাঞ্চলকে সম্ভাব্য প্রথম দফার তালিকায় রাখা হয়েছে। আসন পুনর্বিন্যাসের কাজ এগিয়েছে এবং সংরক্ষণ প্রক্রিয়াও চলছে। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা পুনর্বিন্যাসের পর ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে।

এদিকে ভোট পরিচালনার জন্য ইভিএম, বুথ পরিকাঠামো,ভোটকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েও প্রস্তুতি চলছে। প্রশাসনিক সূত্রের খবর, নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হতে পারে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। তবে চূড়ান্ত ভোটের দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।ফলে এখন নজর রাজ্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিকে।

Share with

আরো পড়ুন -