দুর্গাপুজোর চাঁদার নামে জোরজবরদস্তি বা হয়রানি হলে এবার সরাসরি কলকাতা পুলিশকে জানান। ফোন ও WhatsApp-এর জন্য চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দুর্গাপুজো মানেই উৎসবের আমেজ,আর তার সঙ্গেই বহু জায়গায় শুরু হয় চাঁদা সংগ্রহ। কিন্তু সেই চাঁদার জন্য জোরজবরদস্তি বা সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ নতুন নয়। এবার এমন পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় কলকাতা পুলিশ।
চাঁদার নামে কেউ চাপ সৃষ্টি করলে বা জুলুমবাজির শিকার হলে সরাসরি পুলিশকে জানানোর ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে চালু করা হয়েছে একটি ফোন এবং একটি WhatsApp হেল্পলাইন। অভিযোগ জানানো যাবে ১৮০০-৩৪৫-৫৬৭৮ নম্বরে ফোন করে অথবা ৯৪৩২৬২৪৩৬৫ নম্বরে WhatsApp-এর মাধ্যমে।
পুলিশের তরফে জানানো হয়েছে, চাঁদার জন্য হুমকি, জোরজবরদস্তি বা কোনও ধরনের হয়রানির অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।পুজোর আগে পুলিশের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। কারণ উৎসবের আনন্দের আড়ালে চাঁদার চাপ যেন সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই এবার সরাসরি অভিযোগ জানানোর পথ খুলে দিল কলকাতা পুলিশ।
