শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
23:34:21 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দমদম পার্কে হঠাৎ দুই বিজেপি বিধায়কের বচসা!সিন্ডিকেট-তোলাবাজি নিয়ে বিস্ফোরক পীযূষ, কী বললেন শারদ্বত?

দমদম পার্কে প্রকাশ্য সভায় বিজেপির দুই বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় ও পীযূষ কানোরিয়ার বচসা। সিন্ডিকেট, তোলাবাজি ও পুরসভার কন্ট্র্যাক্ট নিয়ে উঠল বিস্ফোরক অভিযোগ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দমদম পার্কে বিজেপির ‘বিধায়ক দরবার’ ঘিরে প্রকাশ্য বচসায় জড়ালেন রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় এবং রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। মঙ্গলবার সন্ধ্যার ওই কর্মসূচিতে পীযূষ উপস্থিত হওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে মঞ্চে উঠতে রাজি না হলেও পরে শারদ্বতের অনুরোধে মঞ্চে বসেন তিনি। এরপর সিন্ডিকেট, তোলাবাজি ও স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন পীযূষ। তাঁর অভিযোগ, যাঁদের আগে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি, তাঁদেরই রাজনৈতিকi মদতে ফের সক্রিয় করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার একটি আলোর কন্ট্র্যাক্ট নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জবাবে শারদ্বত জানান, তাঁর কাছেও সিন্ডিকেট ও তোলাবাজি সংক্রান্ত একাধিক অভিযোগ এসেছে। তিনি বলেন, অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং ‘না খাব, না কাউকে খেতে দেব’—এই অবস্থানই তাঁদের। প্রকাশ্য সভায় দুই বিধায়কের এই বাগযুদ্ধ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -