বৃহস্পতিবার, সেপ্টেম্বর 24, 2026
18:04:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উৎসবের মাঝেই ভয়াবহ মুহূর্ত!হঠাৎ মাঝনদীতে উল্টে গেল নৌকা!তারপর কী ঘটল?

Accidentজেলা ভিত্তিক সংবাদ

সন্দেশখালির কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ চলাকালীন মাঝনদীতে উল্টে গেল একটি নৌকা। জলে পড়ে যান প্রায় ২০ জন প্রতিযোগী। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:সন্দেশখালির কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালীন ঘটল বিপত্তি। আচমকাই মাঝনদীতে একটি নৌকা উল্টে গিয়ে জলে পড়ে যান প্রায় ২০ জন প্রতিযোগী। ঘটনায় নদীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন খারাপ আবহাওয়ার কারণে নদীতে ঢেউ বাড়তে শুরু করে। ঢেউয়ের ধাক্কায় একটি নৌকায় জল ঢুকে যায়। এরপর ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং বিজেপি কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। লঞ্চ নিয়ে মাঝনদীতে গিয়ে জলে পড়ে যাওয়া প্রতিযোগীদের উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with