২০২৬ সালের Hurun Rich List-এ মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন গৌতম আদানি। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৯.২৩ লক্ষ কোটি টাকা।
গিয়াস মল্লিক,মানুষের মতামত:মুকেশ আম্বানিকে টপকে ফের ভারতের শীর্ষ ধনীর আসন দখল করলেন শিল্পপতি গৌতম আদানি। ২০২৬ সালের হুরুন রিচ লিস্ট অনুযায়ী, আদানি ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯.২৩ লক্ষ কোটি টাকা। গত বছরের তুলনায় তাঁর সম্পদ প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৮.৬৩ লক্ষ কোটি টাকা। ফলে হুরুনের তালিকায় আদানি পরিবার প্রথম এবং আম্বানি পরিবার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশে বর্তমানে ডলার-বিলিয়নিয়ারের সংখ্যা ৩৯১ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। হুরুনের এই তালিকা ভারতের ধনীদের সম্পদের পরিবর্তন ও দেশের ব্যবসায়িক ক্ষেত্রে সম্পদের কেন্দ্রীকরণের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
