ফের পাহাড় ধস পশ্চিম সিকিমে!গ্রামের দিকে এগোচ্ছে মাটি-পাথর, আতঙ্কে বাসিন্দারা
পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে টানা বৃষ্টির মধ্যে ফের ধস। মাটি, কাদা ও পাথর নেমে আসায় একাধিক বাড়ি ঝুঁকির মধ্যে। আতঙ্কে বাসিন্দারা।
তপন রায়,মানুষের মতামত:টানা বৃষ্টির মধ্যে ফের ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে!ইয়ুকসোম-তাশিডিং এলাকার এই গ্রামে পাহাড়ের ঢাল থেকে কাদা, মাটি ও বড় বড় পাথর নেমে আসছে। ধসের গতিপথ ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসায় একাধিক বাড়ি বিপদের মধ্যে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
২৪ সেপ্টেম্বর নতুন করে ধস নামার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। মুকসাম লিম্বু, সুদীপ লিম্বু ও অশোক রাইয়ের বাড়ি-সহ কয়েকটি বসতবাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। আতঙ্কে কয়েকজন বাসিন্দা ইতিমধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যেতে শুরু করেছেন।
ধসের কারণে স্থানীয় যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় আরও ধস নামার আশঙ্কা করছেন বাসিন্দারা। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হচ্ছে।
