নির্বাচন কমিশন নিয়ে সংঘাত চরমে?জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তুতি
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত। অভ্যন্তরীণ মতবিরোধের অভিযোগ তুলে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে INDIA ব্লক।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী INDIA ব্লক। কংগ্রেসের নেতৃত্বে লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই এই প্রস্তাব আনার বিষয়ে আলোচনা চলছে বলে খবর।
এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের অভিযোগ। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি গত ১০ মাসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, অভ্যন্তরীণ আলোচনায় ভিন্ন মত থাকা স্বাভাবিক এবং SIR সংক্রান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। ফলে নতুন এই ইমপিচমেন্ট উদ্যোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
