বৃহস্পতিবার, সেপ্টেম্বর 24, 2026
18:03:18 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৫২৯ কোটির মধ্যে বাংলাতেই ২৮৬ কোটি! বিজেপির নির্বাচনী ব্যয়ে নজরকাড়া তথ্য—কেন এত ব্যয়?

Nationalরাজনীতি

নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যয়ের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গের ভোটে বিজেপি খরচ করেছে ২৮৬.৯৯ কোটি টাকা। পাঁচ নির্বাচনে বিজেপির মোট ব্যয় ৫২৯.৩৮ কোটি।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যয়ের হিসাব অনুযায়ী,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেই বিজেপি খরচ করেছে ২৮৬.৯৯ কোটি টাকা। এই অঙ্ক চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনে কংগ্রেসের সম্মিলিত খরচ ২৪৮.৫৫ কোটি টাকার থেকেও বেশি।

হিসাব অনুযায়ী, পাঁচটি নির্বাচনে বিজেপির মোট নির্বাচনী ব্যয় ছিল ৫২৯.৩৮ কোটি টাকা। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই খরচ হয়েছে অর্ধেকেরও বেশি। বাকি নির্বাচনগুলি হয়েছিল অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে।

অর্থাৎ, পাঁচটি নির্বাচনী ক্ষেত্রের মধ্যে বিজেপির মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশই গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটে। অন্যদিকে, কংগ্রেসের জমা দেওয়া হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট চার রাজ্য ও পুদুচেরিতে তাদের সম্মিলিত নির্বাচনী ব্যয় ২৪৮.৫৫ কোটি টাকা।নির্বাচন কমিশনে জমা দেওয়া এই ব্যয়ের বিবরণ থেকেই উঠে এসেছে দুই দলের নির্বাচনী খরচের এই উল্লেখযোগ্য পার্থক্য।

Share with