খাবারের দুনিয়ায় ঐতিহাসিক সিদ্ধান্ত! কোন ধরনের মাংস নিষিদ্ধ করল ইতালি?
কোষ বা প্রাণীর টিস্যু থেকে তৈরি মাংসের উৎপাদন, বিক্রি, আমদানি ও পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। এই ধরনের জাতীয় নিষেধাজ্ঞা জারি করা প্রথম দেশ ইতালি।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কোষ-চাষের মাধ্যমে তৈরি মাংসের উৎপাদন ও বিক্রিতে দেশজুড়ে নিষেধাজ্ঞা জারি করে নজির গড়েছে ইতালি। ২০২৩ সালের ডিসেম্বরে ‘আইন নম্বর ১৭২’ কার্যকর করে দেশটি প্রাণীর কোষ বা টিস্যু থেকে তৈরি খাদ্য উৎপাদন, বিক্রি, আমদানি, পরিবেশন ও বিতরণ নিষিদ্ধ করে। এর ফলে জাতীয় স্তরে কোষ-চাষে তৈরি মাংস নিষিদ্ধ করা বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে ইতালি। সরকারের বক্তব্য, মানবস্বাস্থ্য ও ভোক্তাদের সুরক্ষার পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী কৃষি এবং খাদ্যসংস্কৃতি রক্ষাই এই আইনের মূল উদ্দেশ্য। আইনটি কার্যকর হওয়ার সময় ইউরোপীয় ইউনিয়নের কোথাও এই ধরনের মাংস বিক্রির অনুমোদন ছিল না। আইন ভাঙলে ১০ হাজার থেকে ৬০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। বড় সংস্থার ক্ষেত্রে বার্ষিক ব্যবসার ১০ শতাংশ পর্যন্ত জরিমানা, সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার ইউরো পর্যন্ত হতে পারে।
