জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি,৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিজেপি-র!‘জনতার ময়দান ২.০’ কি ফিরছে?
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল সিজেপি।৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না হলে দেশজুড়ে আন্দোলন এবং ‘জনতার ময়দান ২.০’ কর্মসূচির হুঁশিয়ারি।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কক্রোচ জনতা পার্টি (CJP) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেন, ভোটারদের অধিকার খর্ব করা হচ্ছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। দিল্লিতে ‘জনতার ময়দান ২.০’ কর্মসূচির কথাও জানানো হয়েছে।
দীপকের দাবি, নির্বাচন কমিশন ঠিক করছে কারা ভোট দেওয়ার অধিকার পাবেন। তিনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও দাবি জানান। তাঁর বক্তব্য, নির্বাচন নিয়ে কারচুপির আশঙ্কা থাকলে বিরোধীদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়।
এর মধ্যেই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নথিভুক্ত আপত্তি জানিয়েছিলেন। কমিশন অবশ্য জানিয়েছে, গত এক বছরের সিদ্ধান্তগুলি সর্বসম্মত ছিল।
