বুধবার, সেপ্টেম্বর 23, 2026
17:32:20 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুজোর আগে বড় খবর! ১৫ অক্টোবরই বেতন-পেনশন,প্রযোজ্য ক্ষেত্রে মিলবে বর্ধিত ডিএ

kolkataPublic Interest News

দুর্গাপুজোর আগে ১৫ অক্টোবর সরকারি কর্মী ও পেনশনভোগীদের অক্টোবরের বেতন-পেনশন দেওয়ার সিদ্ধান্ত। প্রযোজ্য ক্ষেত্রে বর্ধিত ডিএ ও ডিআর-ও মিলবে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। নির্ধারিত সময়ের আগেই আগামী ১৫ অক্টোবর, পঞ্চমীর দিন সরকারি কর্মী ও পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি গ্র্যান্ট-ইন-এইডভুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতনও ওই দিন মিটিয়ে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং পারিবারিক পেনশনও ১৫ অক্টোবরের মধ্যেই অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। সম্প্রতি ঘোষিত বর্ধিত ২০ শতাংশ ডিএ ও ডিআর-এর সুবিধাও প্রাপকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নির্ধারিত সময়ে অর্থপ্রদান নিশ্চিত করতে ট্রেজারি এবং বিভিন্ন দফতরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের আগাম বিল ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগে আগেভাগে বেতন ও পেনশন হাতে পাওয়ায় উপকৃত হবেন বহু সরকারি কর্মী ও পেনশনভোগী।

Share with