বুধবার, সেপ্টেম্বর 23, 2026
15:39:32 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ওদলাবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা,মর্নিং ওয়াক শেষে গাড়ির ধাক্কায় মৃত দুই গৃহবধ

Accidentজেলা ভিত্তিক সংবাদ

ডুয়ার্সের ওদলাবাড়িতে ১৭ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই গৃহবধূর। মর্নিং ওয়াক শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ|

তপন রায়,মানুষের মতামত:ডুয়ার্সের ওদলাবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই গৃহবধূর। বুধবার ভোরে মাল ব্লকের ওদলাবাড়ি চেল সেতু সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই মহিলা হলেন সোমা দেবী প্রসাদ (৪০) এবং দীপমালা ছেত্রী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন ভোরেও দু’জনে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। হাঁটা শেষে বাড়ি ফেরার সময় আচমকাই পিছন দিক থেকে আসা একটি ছোট চারচাকার গাড়ি তাঁদের ধাক্কা মারে। ধাক্কার জেরে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাল থানার পুলিশ। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share with