বুধবার, সেপ্টেম্বর 23, 2026
15:37:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মহারাষ্ট্রে ২১ তলা থেকে পড়ে মৃত্যু স্বরূপনগরের পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া গোবিন্দপুরে

Accidentজেলা ভিত্তিক সংবাদ

মহারাষ্ট্রের থানে জেলার মুমরায় লিফট সারাই করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মৃত্যু স্বরূপনগরের পরিযায়ী শ্রমিক সুরজ মণ্ডলের। ঘটনায় গোবিন্দপুরে শোকের ছায়া।

হাসানুজ্জামান,মানুষের মতামত:ভিনরাজ্যে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল স্বরূপনগরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম সুরজ মণ্ডল (২১)। তাঁর বাবা হাসান মণ্ডল। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সপরিবারে মহারাষ্ট্রের থানে জেলার মুমরা এলাকায় থাকতেন সুরজ। সেখানেই একটি বহুতল ভবনে লিফট সংক্রান্ত কাজ করতেন তিনি। মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি সারাইয়ের জন্য ২১ তলার উপরে ওঠেন সুরজ। কাজের সময় আচমকাই উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সুরজের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।

Share with