মাটিয়া যৌনপল্লী ঘিরে বিজেপির অন্দরে অন্দরে কী ঘটছে? বিক্ষোভের পর ঘরছাড়া দুই নেতার বিস্ফোরক অভিযোগ!
মাটিয়ায় বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনাটি ২০ সেপ্টেম্বরের বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে; সেখানে কৃষ্ণ তরফদারকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া যৌনপল্লীকে ঘিরে বিজেপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। ২০ সেপ্টেম্বর বিজেপির মণ্ডল সহ-সভাপতি কৃষ্ণ তরফদারকে ঘিরে দলের কর্মীদের বিক্ষোভ এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ,এলাকায় যৌনপল্লী চালানো ও অসামাজিক কার্যকলাপে প্রশ্রয় দেওয়ার সঙ্গে তাঁর যোগ রয়েছে। যদিও কৃষ্ণ তরফদার সরাসরি অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা দাবি করেন তিনি এই ধরনের কোন অসামাজিক কার্যকলাপের সঙ্গে কোনোভাবে জড়িত নন!এরপর মণ্ডল নেতৃত্বের তরফে দাবি করা হয়, ঘটনায় জড়িতরা বিজেপির কেউ নন এবং বহিরাগতদের ভূমিকা রয়েছে।
অন্যদিকে,ঘরছাড়া দুই বিজেপি নেতার পাল্টা অভিযোগ,এলাকার বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাঁদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।তাঁদের আরও অভিযোগ, পুলিশি হয়রানিরও শিকার হচ্ছেন তাঁরা। ফলে মাটিয়ায় বিজেপির অন্দরের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
