বুধবার, সেপ্টেম্বর 23, 2026
16:30:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ছোট শহরের স্বপ্ন আজ জাতীয় পুরস্কারের মঞ্চে! আবেগে কী লিখলেন কার্তিক আরিয়ান?

Nationalবিনোদন

National Award হাতে আবেগপ্রবণ কার্তিক আরিয়ান! ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য সেরা অভিনেতার সম্মান পাওয়ার পর নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ছোট শহর থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন, দীর্ঘ লড়াই এবং অবশেষে জাতীয় পুরস্কার—সবকিছু নিয়েই আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান। পুরস্কার হাতে পাওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি নোট শেয়ার করেন অভিনেতা। গ্বালিয়রের ছোট শহরের ছেলে হিসেবে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখার দিনগুলির কথা স্মরণ করেন তিনি। কার্তিক লেখেন, একসময় এমন পরিবেশে থেকেও তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, যেখানে এমন স্বপ্ন নিয়ে অনেকেই হাসতেন। জাতীয় পুরস্কার পাওয়ার মুহূর্তকে তিনি তাঁর জীবনের বিশেষ স্বপ্নপূরণ হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ মুরলীকান্ত পেটকর চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালক কবীর খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ জানান। এই সম্মান তিনি দেশের প্রতিটি প্যারালিম্পিয়ানের উদ্দেশেও উৎসর্গ করেছেন।

Share with