মঙ্গলবার, নভেম্বর 10, 2026
04:06:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ব্যারাকপুরের হাসপাতালে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, গ্রেফতার ২ মহিলা

ব্যারাকপুরের ডক্টর বি এন বসু হাসপাতালে শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। মায়ের অনুপস্থিতিতে শিশুটিকে নিয়ে যাওয়ার ঘটনায় হাসিনা বিবি ও সাবনাম পারভিনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ব্যারাকপুরের ডক্টর বি এন বসু মহকুমা হাসপাতালে শিশু ওয়ার্ডে ঢুকে এক সদ্যোজাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,শিশুটির মা কয়েক মিনিটের জন্য বাথরুমে গেলে সেই সুযোগে এক অপরিচিত মহিলা শিশুটিকে কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে হাসপাতালের এক মহিলা কর্মীর নজরে আসে। সন্দেহ হওয়ায় ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজেকে শিশুটির আত্মীয় বলে দাবি করলেও কথাবার্তায় অসঙ্গতি থাকায় সন্দেহ বাড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে ওই মহিলার সঙ্গে থাকা আরও এক মহিলাকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর হাসিনা বিবি ও সাবনাম পারভিন নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত ছিল কি না, তদন্তে তা জানার চেষ্টা চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন