বৃহস্পতিবার, সেপ্টেম্বর 24, 2026
17:25:33 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাইকে যাচ্ছিলেন যুগল, পথ আটকে মারধরের অভিযোগ!ওড়িশায় ভাইরাল হেনস্তার ভিডিও

NationalPublic Interest News

ওড়িশার ধেনকানালে যুগলের পথ আটকে যুবককে মারধর এবং যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।তদন্ত শুরু করেছে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:বিহারের জামুইয়ের ঘটনার পর এবার ওড়িশায় যুগলকে হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ধেনকানাল জেলার কাপিলাশমুখী রাস্তায় মোটরবাইকে যাওয়ার সময় এক যুবক ও তাঁর সঙ্গী যুবতীর পথ আটকায় একদল ব্যক্তি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবককে বাইক থেকে নামিয়ে মারধর করা হচ্ছে। পাশাপাশি তাঁর সঙ্গী যুবতীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগও উঠেছে। ভিডিওতে যুবতীকে বারবার তাঁদের ছেড়ে দেওয়ার আবেদন করতে শোনা যায়। অভিযোগ, তাতেও থামেনি হেনস্তা।

ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। ইনস্পেক্টর-ইন-চার্জ প্রতাপ দালেই জানিয়েছেন, ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন ওই ব্যক্তিরা যুগলের পথ আটকেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে আগে কোনও বিবাদ ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share with