বুধবার, সেপ্টেম্বর 23, 2026
15:12:17 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্লোগান ঘিরে বিতর্ক, তারপর হিজাবের অভিযোগ!ভাঙড় কলেজে আসলে কী ঘটেছিল?

জেলা ভিত্তিক সংবাদ

ভাঙড় কলেজে হিজাব পরা এক ছাত্রীকে ঘিরে আপত্তিকর স্লোগানের অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। অভিযোগ ঘিরে ফের উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়েছে কলেজে।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:ভাঙড় কলেজে ছাত্র সংগঠনগুলির সংঘাত ও স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে ফের উত্তেজনা। এরই মধ্যে এবিভিপি-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক কলেজছাত্রী। তাঁর দাবি, হিজাব পরা এক মহিলাকে দেখে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। যদিও এই নির্দিষ্ট অভিযোগের স্বাধীন সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভাঙড় কলেজে এবিভিপি-র সঙ্গে এসএফআই ও আইএসএফ সমর্থকদের একাধিকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। গত ১৪ সেপ্টেম্বরের সংঘর্ষে আটজন পড়ুয়া আহত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর ২১ সেপ্টেম্বর বিজেপি নেতা তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসু কলেজে গেলে এসএফআই ও আইএসএফ সমর্থিত পড়ুয়ারা গেট আটকে বিক্ষোভ দেখান। পাল্টা স্লোগান দেয় এবিভিপি-ও। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হিজাবকে ঘিরে নতুন অভিযোগে ফের বিতর্ক তৈরি হয়েছে।

Share with