মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
10:56:21 | কলকাতা
সর্বশেষ সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অননুমোদিত ছুটি নিয়ে কড়া নির্দেশ,৩০ দিনের মধ্যে রিপোর্ট

Educationkolkata

প্রাথমিক স্কুল শিক্ষকদের অননুমোদিত অনুপস্থিতি নিয়ে কড়া নির্দেশ স্কুল শিক্ষা দফতরের।জেলা বিদ্যালয় পরিদর্শকদের ঘটনা খতিয়ে দেখে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:প্রাথমিক স্কুলের শিক্ষকদের অননুমোদিত অনুপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। ২১ সেপ্টেম্বর জারি করা নির্দেশিকায় জেলা বিদ্যালয় পরিদর্শকদের শিক্ষকদের অননুমোদিত ছুটির আবেদন এবং নিষ্পত্তি না হওয়া অনুপস্থিতির ঘটনাগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, নিয়ম মেনে শিক্ষকের ছুটি মঞ্জুর করতে হবে। তবে ছুটির আবেদন বা অনুপস্থিতির ঘটনা নিয়ে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে প্রয়োজন হলে শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা শুরু করতে হবে। প্রতিটি জেলার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্টে অননুমোদিত অনুপস্থিতির কারণ, শিক্ষকের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং ছুটির আবেদনের অবস্থার তথ্য দিতে হবে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী,এই সংক্রান্ত রিপোর্ট ৩০ দিনের মধ্যে স্কুল শিক্ষা কমিশনারের দফতরে পাঠাতে হবে। ফলে প্রাথমিক শিক্ষকদের ছুটি ও উপস্থিতি নিয়ে নজরদারি বাড়তে পারে।

Share with