বুধবার, সেপ্টেম্বর 23, 2026
03:03:50 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মুকুন্দপুরে থানা ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, লাঠিচার্জ!আহত হুমায়ুন কবীর-সহ বহু কর্মী

kolkataরাজনীতি

মুকুন্দপুরে ডেপুটেশন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক তৃণমূল কর্মী।আক্রান্ত বলে দাবি প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মুকুন্দপুরে ডেপুটেশনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। ইস্ট যাদবপুর থানায় লিখিত ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে মিছিল এগোনোর সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলের একাধিক কর্মী আহত হয়েছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে প্রাক্তন আইপিএস অফিসার তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী ড. হুমায়ুন কবীরও রয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁর মুখে আঘাতের চিহ্ন এবং পোশাকে কাদার দাগের ছবি প্রকাশ্যে এসেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে সংঘর্ষের কারণ এবং কারা প্রথম হামলা চালিয়েছে, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

Share with