মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
20:10:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গড়িয়াহাট বাজারে আচমকা ইবি হানা, চিনি-পেঁয়াজের দামে ‘নজর’,সতর্ক বিক্রেতারা

kolkataPublic Interest News

গড়িয়াহাট বাজারে আচমকা অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। চিনি,পেঁয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখেন আধিকারিকরা। কয়েকজন বিক্রেতার কাছে বিল চাওয়া হলেও তা দেখাতে পারেননি!

তপন রায়,মানুষের মতামত:কলকাতার গড়িয়াহাট বাজারে আচমকাই হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। সকাল ১০টা নাগাদ বাজারে পৌঁছে বিভিন্ন মুদি দোকান, সবজি ও মাছের দোকানে নজরদারি চালান আধিকারিকরা। মূলত চিনি, পেঁয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্য নির্ধারিত দামের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

ইবি সূত্রে খবর, পরিদর্শনের সময় কয়েকজন বিক্রেতার কাছে পণ্য কেনার বিল চাওয়া হয়। অভিযোগ, কয়েকজন বিক্রেতা সেই বিল দেখাতে পারেননি। পণ্য কোথা থেকে কেনা হয়েছে এবং কেন বেশি দামে বিক্রি করা হচ্ছে, তা নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা।

সঠিকভাবে উত্তর দিতে না পারায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। বেশি দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আগামী দিনেও গড়িয়াহাট বাজারে নজরদারি চলবে বলে ইবি সূত্রে খবর।

Share with