বুধবার, সেপ্টেম্বর 23, 2026
03:01:40 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাইক থেকে বিকট শব্দ? কাঁথিতে এবার সরাসরি সাইলেন্সার খুলে নিল পুলিশ,আটক ৮ বাইক

জেলা ভিত্তিক সংবাদ

শব্দদূষণ রুখতে কাঁথিতে কাঁথি থানা ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযান।বিকট শব্দ করা ৮টি মোটরবাইকের পরিবর্তিত সাইলেন্সার খুলে নেওয়া হয়েছে। ফের একই কাজ করলে বাইক বাজেয়াপ্তের হুঁশিয়ারি।

রাজকুমার বেরা, মানুষের মতামত:পরিবেশ দূষণ ও শব্দদূষণ রোধের পাশাপাশি বিকট শব্দে সাধারণ মানুষের আতঙ্ক কমাতে এবার সক্রিয় কাঁথি থানা ও কাঁথি ট্রাফিক বিভাগ।আজ কাঁথির পোস্ট অফিস মোড়ে যৌথভাবে অভিযান চালিয়ে বিকট শব্দ করা মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মূলত রয়্যাল এনফিল্ড-সহ বেশ কয়েকটি মোটরবাইকের পরিবর্তিত ও বিকট শব্দের সাইলেন্সারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোট ৮টি মোটরবাইক আটক করে তাদের বিকট শব্দের সাইলেন্সার খুলে নেওয়া হয়।কাঁথি থানার টাউন অফিসার প্রণব কুমার বেরা এবং ট্রাফিক বিভাগের ট্রাফিক ইনচার্জ অক্ষয় কুমার ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের পাশাপাশি বাইক চালকদের শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।

পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভবিষ্যতে ফের বিকট শব্দের সাইলেন্সার ব্যবহার করলে সংশ্লিষ্ট মোটরবাইক বাজেয়াপ্ত করা হতে পারে।প্রণব কুমার বেরা ও অক্ষয় কুমার ঘোষ জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে বিকট শব্দজনিত আতঙ্ক থেকে মুক্ত রাখতেই এই অভিযান। আগামী দিনেও কাঁথি শহর ও সংলগ্ন এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ ও ট্রাফিক বিভাগ।

Share with