মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
02:59:52 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুজো আসতেই বিক্ষোভ!জলপাইগুড়ির এসএসকে-এমএসকে শিক্ষকদের ক্ষোভ কেন?

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

জুলাই মাস থেকে সাম্মানিক না পাওয়ার অভিযোগে জলপাইগুড়ি জেলা পরিষদে বিক্ষোভ দেখালেন এসএসকে-এমএসকে শিক্ষক-শিক্ষিকারা। পুজোর আগে বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবি তাঁদের।

তপন রায়,মানুষের মতামত:পুজোর আগে তিন মাস ধরে সাম্মানিক না পাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি জেলার এসএসকে ও এমএসকে-র শিক্ষক-শিক্ষিকারা। বকেয়া সাম্মানিকের দাবিতে জলপাইগুড়ি জেলা পরিষদে বিক্ষোভ দেখান তাঁরা!আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই মাস থেকে তাঁদের অ্যাকাউন্টে সাম্মানিকের টাকা ঢোকেনি। সামনে দুর্গাপুজো। ফলে সংসার চালানো এবং পুজোর খরচ মেটানো নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

জেলায় বর্তমানে ৬৫টি এমএসকে এবং ৫৪৫টি এসএসকে রয়েছে। চারশোর বেশি সম্প্রসারক-সম্প্রসারিকা এবং এক হাজারের বেশি সহায়িকা রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের দাবি, দ্রুত বকেয়া টাকা মেটাতে হবে।এদিকে, সংশ্লিষ্ট জেলা পরিষদ আধিকারিকদের তরফে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। নতুন পদ্ধতিতে অর্থ বণ্টনের প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কবে টাকা মিলবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

Share with