নখ ফ্যাকাসে: হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন:শরীরের এই সংকেত কিসের ঘাটতির?

একটি স্বাস্থ্য প্রতিবেদন: শরীরে আয়রনের ঘাটতি হলে নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে।নখ ফ্যাকাসে বা দুর্বল হয়ে যাওয়া,অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা, মাথা ঘোরা,দুর্বলতা এবং অতিরিক্ত ক্লান্তি তার অন্যতম লক্ষণ হতে পারে।আয়রন হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। তাই আয়রনের ঘাটতি হলে শরীরে দুর্বলতা ও অবসাদ দেখা দিতে পারে। তবে এসব উপসর্গের অন্য কারণও থাকতে পারে।
খাদ্যতালিকায় পালং শাক,লালশাক, ডাল, ছোলা, রাজমা, তিল, কিশমিশ ও অন্যান্য আয়রনসমৃদ্ধ দেশি খাবার রাখতে পারেন। ভিটামিন সি-সমৃদ্ধ খাবারের সঙ্গে আয়রনযুক্ত খাবার খেলে আয়রন শোষণে সহায়তা হতে পারে। দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করা জরুরি।
