মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
03:28:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মমতার ভবিষ্যৎ নিয়ে পডকাস্টে জ্যোতিষীর বিস্ফোরক দাবি,২০২৮ থেকে ২০৩০-এ কী ইঙ্গিত?

kolkataরাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষী সন্ত জি ওরফে সঞ্জীব আনন্দের মন্তব্য ঘিরে চর্চা। ২০২৮ থেকে ২০৩০ সালের সময়কাল নিয়ে তাঁর কী দাবি?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষী সন্ত জি ওরফে সঞ্জীব আনন্দের একটি মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। একটি পডকাস্টে মমতার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে তিনি দাবি করেছেন, ২০২৮ সালের মে মাস থেকে ২০৩০ সালের মধ্যে তাঁর জীবনে কঠিন সময় আসতে পারে। জ্যোতিষীর বক্তব্য অনুযায়ী, ওই সময়ে মমতার স্বাস্থ্য নিয়েও উদ্বেগের ইঙ্গিত রয়েছে। এমনকি গুরুতর অসুস্থতা বা মৃত্যুর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই বক্তব্য সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যার উপর নির্ভরশীল। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটবেই—এমন সিদ্ধান্তে পৌঁছনোর ভিত্তিও নেই। রাজনৈতিক মহলে মন্তব্যটি নিয়ে আলোচনা হলেও বিষয়টি আপাতত জ্যোতিষীর ব্যক্তিগত দাবি হিসেবেই দেখা হচ্ছে।

Share with