মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
03:02:01 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মেডিক্যাল ভিসার ভরসা শেষ?ফের চালু ভারত-বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা

Public Interest Newsআন্তর্জাতিক

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু ভারত-বাংলাদেশের ট্রাভেল বা ট্যুরিস্ট ভিসা। দু’বছর পর সাধারণ যাত্রীদের যাতায়াত, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে মিলতে পারে স্বস্তি।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ভারত-বাংলাদেশের মধ্যে চালু হল ট্রাভেল বা ট্যুরিস্ট ভিসা পরিষেবা। প্রায় দু’বছর ধরে দুই দেশের সাধারণ নাগরিকদের যাতায়াতে মূলত মেডিক্যাল ভিসার উপরই নির্ভর করতে হচ্ছিল। ফলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং পরিবহণ পরিষেবায় এর প্রভাব পড়ছিল। নতুন করে ট্রাভেল ভিসা চালু হওয়ায় দুই দেশের মধ্যে সাধারণ যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে আত্মীয়দের সঙ্গে দেখা করা, পর্যটন এবং ব্যবসায়িক প্রয়োজনে যাতায়াতকারীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে ভিসা পরিষেবা সীমিত থাকায় সীমান্তবর্তী এলাকা ও পরিবহণ ব্যবসার সঙ্গেও যুক্ত বহু মানুষ সমস্যায় পড়েছিলেন। ফের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক যাতায়াত আরও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Share with