মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
03:28:41 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মাটিয়ায় বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিম! কী অভিযোগে উত্তাল এলাকা?

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

মাটিয়া বাজারে বিজেপি নেতা কৃষ্ণ তরফদারকে ঘিরে দলীয় কর্মীদের বিক্ষোভ। যৌনপল্লী, অসামাজিক কার্যকলাপ ও তৃণমূলের দুষ্কৃতীদের প্রশয় দেওয়ার অভিযোগ।ঘটনায় উত্তেজনা,পুলিশ গিয়ে নেতাকে উদ্ধার করে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মাটিয়ায় যৌনপল্লী চালানোয় মদত,এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি এবং তৃণমূলের দুষ্কৃতীদের প্রশয় দেওয়ার অভিযোগে দলেরই নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে উত্তেজনা ছড়ায় মাটিয়া বাজার এলাকায়। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, বসিরহাট উত্তর বিজেপি-২ মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণ তরফদারের মদতেই এলাকায় যৌনপল্লী চলছে। পাশাপাশি, অতীতে বিজেপি নেতা-কর্মীদের উপর সন্ত্রাস চালানো তৃণমূলের দুষ্কৃতীদেরও তিনি প্রশয় দিচ্ছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই অভিযোগকে কেন্দ্র করে কৃষ্ণ তরফদারকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মাঝেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। পরে পুলিশ কৃষ্ণ তরফদারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Share with