বুধবার, সেপ্টেম্বর 23, 2026
05:22:31 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কুড়মি আন্দোলনের মামলাগুলি কি এবার শেষ? ৫০ কোটি থেকে ১ লক্ষ কোটি বিনিয়োগ—পুরুলিয়ায় শুভেন্দুর বড় ঘোষণা!

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

পুরুলিয়ায় কুড়মি আন্দোলনের সময় দায়ের হওয়া মামলা প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুড়মি উন্নয়নে ৫০ কোটি,উন্নয়ন বোর্ড পুনরুজ্জীবন ও পুরুলিয়ায় ১ লক্ষ কোটি বিনিয়োগের কথাও জানান তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পুরুলিয়ায় কুড়মি সম্প্রদায়ের কর্মপর্বের অনুষ্ঠানে একাধিক ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগের তৃণমূল সরকারের আমলে কুড়মি আন্দোলনের সময় সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে। পাশাপাশি কুড়মি সম্প্রদায়ের উন্নয়নে চলতি বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি। শীঘ্রই কুড়মি উন্নয়ন বোর্ড পুনরায় সক্রিয় করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কুড়মালি ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। কুড়মি সম্প্রদায়কে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে রাখার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।এছাড়াও পুরুলিয়ায় এক বছরে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যের কথা জানিয়েছেন শুভেন্দু। উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়ায় বিমানবন্দর তৈরির চুক্তি ২৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত হতে পারে বলেও জানান তিনি।

Share with