মঙ্গলবার, সেপ্টেম্বর 22, 2026
03:05:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৩ হাজার আমানতকারী, ৮০ কোটি টাকার অভিযোগ!মন্দিরতলায় আসলে কী ঘটেছিল?

kolkataPublic Interest News

হাওড়ার মন্দিরতলায় একটি শেয়ার ট্রেডিং সংস্থার বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। প্রায় ৩ হাজার আমানতকারী লভ্যাংশ না পাওয়ার অভিযোগ তুলে নবান্নে ডেপুটেশন দিয়েছেন।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:হাওড়ার মন্দিরতলা এলাকায় একটি শেয়ার ট্রেডিং সংস্থার বিরুদ্ধে প্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতারিতদের দাবি, প্রায় তিন হাজার আমানতকারীর কাছ থেকে টাকা নেওয়ার পর দীর্ঘদিন ধরে লভ্যাংশ দেওয়া বন্ধ করে দিয়েছে সংস্থাটি। সোমবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন আমানতকারী নবান্নে এসে মুখ্যমন্ত্রী সচিবালয়ে ডেপুটেশন জমা দেন।

অভিযোগ, সৌম্যজিৎ কাঁড়ার নামে এক ব্যক্তি ২০১৯ সাল থেকে ওই সংস্থা চালাচ্ছিলেন। প্রথমদিকে নিয়মিত লভ্যাংশ দেওয়া হলেও চলতি বছরের জানুয়ারি থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর একাধিকবার আশ্বাস দিয়েও লভ্যাংশ মেটানো হয়নি বলে অভিযোগ। মুষ্টিমেয় কয়েকজনকে টাকা দেওয়া হলেও অধিকাংশ আমানতকারী বঞ্চিত হয়েছেন বলে দাবি।

আমানতকারীদের আরও অভিযোগ, পরবর্তীতে তাঁরা জানতে পারেন, সংস্থাটির শেয়ার ট্রেডিংয়ের লাইসেন্স বাতিল হয়েছে। তাঁদের দাবি,নিজের ভাইয়ের নামে ফ্র্যাঞ্চাইজি খুলে আমানতকারীদের টাকা আত্মসাৎ করা হয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তাঁরা।

Share with