বুধবার, সেপ্টেম্বর 23, 2026
04:28:54 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৪৬-এ করিনা,জন্মদিনে প্রিয়াঙ্কার বার্তায় চমক! কী লিখলেন অভিনেত্রী?

বিনোদন

৪৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছায় ভাসলেন করিনা কাপুর খান। প্রিয়াঙ্কা চোপড়ার বিশেষ বার্তা ঘিরে শুরু হয়েছে চর্চা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:৪৬-এ পা দিলেন বলিউডের ‘বেবো’ করিনা কাপুর খান।২১ সেপ্টেম্বর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন পরিবার, বন্ধু ও বলিউডের একাধিক তারকা।তবে নজর কাড়ল প্রিয়াঙ্কা চোপড়ার বিশেষ বার্তা।করিনার একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, “তোমার মতো আর কেউ হবে না।”

একসময় দুই অভিনেত্রীকে ঘিরে বলিউডে ‘প্রতিদ্বন্দ্বিতা’র জল্পনা ছিল।‘কফি উইথ করণ’-এ তাঁদের কথোপকথনও একসময় আলোচনায় এসেছিল। পরে ২০০৪ সালের ‘এতরাজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা।সেই পুরনো অধ্যায়ের মাঝেই আজ প্রিয়াঙ্কার উষ্ণ শুভেচ্ছা যেন নতুন করে নজর কাড়ল।এদিকে দিদি করিশ্মা কাপুরও ছোটবেলার ছবি শেয়ার করে করিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Share with