দুবাইয়ে শোকের ছায়া,৭৬ বছর বয়সে প্রয়াত শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ২১ সেপ্টেম্বর ২০২৬-এ ৭৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যু হয়েছে। সোমবার, ২১ সেপ্টেম্বর সকালে ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয় বলে দুবাইয়ের শাসকের আদালত ও সরকারি সূত্রে জানানো হয়েছে।
শেখ আহমেদ দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পাশাপাশি ক্রীড়া, ঘোড়দৌড় ও ব্যবসায়িক ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে আমিরশাহিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও ভাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
