ট্রাম্পের সই,ভারতের সামনে নতুন শুল্কের ঝুঁকি!রাশিয়ার তেল নিয়ে কী হবে এবার?
রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপ সর্বোচ্চ ১০০% শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন ট্রাম্প।নতুন আইনে ভারত ও চীনের ওপর কী প্রভাব পড়তে পারে?
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে সই করেছেন। ‘লিন্ডসে ও. গ্রাহাম রাশিয়া অ্যান্ড ইরান স্যাঙ্কশনিং অ্যাক্ট ২০২৬’ নামে এই আইনে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন ট্রাম্প। ফলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা ভারত ও চীনও নতুন শুল্কের ঝুঁকিতে পড়েছে।
তবে এর অর্থ এই নয় যে ভারতের পণ্যে এখনই ১০০ শতাংশ শুল্ক বসেছে। শুল্ক আরোপ করা হবে কি না এবং হলে কতটা হবে, তা পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। নতুন আইনে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক ও জ্বালানি খাতের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার ব্যবস্থা রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই নয়াদিল্লির অন্যতম অগ্রাধিকার।
