রবিবার, সেপ্টেম্বর 20, 2026
23:41:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তারাতলা গোডাউন বিপর্যয়:ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক-সহ ৭ জনের বিরুদ্ধে এসআইটির চার্জশিট

kolkataরাজনীতি

তারাতলা গোডাউন বিপর্যয় মামলায় সাত জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল। অভিযুক্তদের তালিকায় রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:তারাতলা গোডাউন বিপর্যয় মামলায় সাত জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল। অভিযুক্তদের মধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়ক এবং এক জন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন। তদন্তকারীদের দাবি, গোডাউন নির্মাণে একাধিক স্তরে গাফিলতির প্রমাণ মিলেছে এবং সেই গাফিলতিই বিপর্যয়ের অন্যতম কারণ।

তদন্তে নির্মাণ সংক্রান্ত নথি, কাঠামোগত তথ্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হয়েছে। চার্জশিটে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নির্মাণের কাঠামো ও নিরাপত্তা যথাযথভাবে পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তারাতলা গোডাউন বিপর্যয় মামলায় ৭ জনের বিরুদ্ধে এসআইটির চার্জশিট।

এছাড়াও, নির্মাণকাজ চলাকালীন পুরসভার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের যথাযথ পরিদর্শন ও নজরদারির অভাব ছিল বলে তদন্তে উঠে এসেছে। অনিয়ম ধরা পড়লেও কাজ বন্ধ বা প্রয়োজনীয় নোটিস দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ!এসআইটির-এর দাবি, বিপর্যয়ের পিছনে কোনও একক ব্যক্তির নয়,একাধিক স্তরে গাফিলতির যোগ রয়েছে। তদন্ত এখনও চলছে। ভবিষ্যতে নতুন তথ্য বা প্রমাণ মিললে অতিরিক্ত রিপোর্ট বা চার্জশিট পেশ হতে পারে।

Share with