রবিবার, সেপ্টেম্বর 20, 2026
14:12:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রবিবার থেকেই পদকের যুদ্ধ! জাপানে শুরু এশিয়ান গেমসের মহারণ

খেলা

জাপানে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ২০তম Asian Games 2026। ৪৩টি খেলায় ৪৬৯টি সোনার পদকের জন্য লড়বেন এশিয়ার ক্রীড়াবিদরা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জাপানের আইচি-নাগোয়া শহরে শনিবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ২০তম এশিয়ান গেমস ২০২৬। নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে নাচ, গান, আলো ও আতশবাজির বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয়। জাপানের সম্রাট নারুহিতো এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করেন। এবারের আসরে ৪৫টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ৪৩টি খেলায় মোট ৪৬৯টি সোনার পদকের জন্য লড়াই হবে।

রবিবার থেকেই শুরু হবে পদকের মূল লড়াই। প্রথম সোনা আসতে পারে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলন থেকে। ৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১৬ দিনের এই ক্রীড়া মহাযজ্ঞ।

Share with