রবিবার, সেপ্টেম্বর 20, 2026
15:44:27 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জলপাইগুড়ির চা বাগানে যুবকের দেহ উদ্ধার,পাশে পড়ে মোটরবাইক

Crimeজেলা ভিত্তিক সংবাদ

জলপাইগুড়ির বেরুবাড়িতে চা বাগানের মধ্যে থেকে ২৮ বছরের যুবক মনোজিৎ রায়ের দেহ উদ্ধার। পাশে মিলল মোটরবাইক। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু পুলিশের।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় চা বাগানের মধ্যে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম মনোজিৎ রায়, বয়স ২৮ বছর।পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এক আত্মীয়ের দাহকাজে গিয়েছিলেন মনোজিৎ। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের মধ্যে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর কাছেই পড়ে ছিল মোটরবাইকটিও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠায়!পুলিশ সূত্রে খবর, ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল,তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share with