একদিকে ক্যাটরিনাকে নিয়ে ট্রোলিং,অন্যদিকে সালমানের মন্তব্য—দুই ঘটনা কি একই সূত্রে?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউড অভিনেতা সালমান খানের বডি-শেমিং নিয়ে মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে শরীর নিয়ে কাউকে কটাক্ষ বা উপহাস করার বিষয়টি নিয়ে নিজের মতামত জানান অভিনেতা। তাঁর বক্তব্যের পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। সম্প্রতি গণেশ চতুর্থীর অনুষ্ঠানে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সন্তান জন্মের পরের চেহারা নিয়ে অনলাইনে নানা মন্তব্য ও ট্রোলিং হয়েছিল। যদিও সালমান তাঁর বক্তব্যে ক্যাটরিনার নাম উল্লেখ করেননি, তবুও অনেক দর্শক তাঁর মন্তব্যকে সেই ঘটনার সঙ্গে মিলিয়ে দেখেছেন। সামাজিক মাধ্যমে বহু ব্যবহারকারী সালমানের বক্তব্যকে সমর্থন করে বলেন, কারও শরীর বা চেহারা নিয়ে মন্তব্য করার আগে সংবেদনশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে সন্তান জন্মের পর একজন মহিলার শারীরিক পরিবর্তনকে নিয়ে কটাক্ষ না করার বার্তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
