রবিবার, সেপ্টেম্বর 20, 2026
17:53:13 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অন্নপূর্ণার টাকা নিয়ে মোবাইলে এক বিজ্ঞপ্তি, তারপরই ব্লকে ভিড়! ভিতরে কী ঘটেছিল?

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে চাঞ্চল্য। ভুয়ো বিজ্ঞপ্তি দেখে ব্লকে হাজির বহু মহিলা। আটকে রাখার অভিযোগ, পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন।

তপন রায়,মানুষের মতামত:মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সংক্রান্ত সমস্যাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মোবাইলে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি দেখে, সরকারি ছুটির দিনেও বহু মহিলা সমস্যা সমাধানের আশায় ব্লক অফিসে হাজির হন।

মহিলাদের অভিযোগ, ব্লক অফিসে যাওয়ার পর তাঁদের কয়েকজনকে নিচের তলায় আটকে রাখা হয়। এমনকি ভিতর ও বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ঘটনায় এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।

জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে একটি বিজ্ঞপ্তি মোবাইলে ছড়িয়ে পড়েছিল। পরে সেটিকে ভুয়ো বলে জানা যায়। তবে বিজ্ঞপ্তি দেখে অনেক মহিলা ব্লকে চলে আসেন। তাঁদের কেউ প্রথম কিস্তির টাকা পেলেও পরের কিস্তি পাননি। আবার কেউ এখনও কোনও টাকা পাননি বলে দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাদের উদ্ধার করে। এরপর পুলিশের সামনেই কয়েকজন মহিলা হাতজোড় করে কান্নায় ভেঙে পড়েন।দ্রুত সমস্যার সমাধানের আবেদন জানান তাঁরা।

Share with