রবিবার, সেপ্টেম্বর 20, 2026
22:12:18 | কলকাতা
সর্বশেষ সংবাদ

আডবানি থেকে জয়শঙ্কর,ভোটার তালিকা নিয়ে একাধিক হেভিওয়েটকে নোটিস! দিল্লিতে বাড়ছে রহস্য

Nationalরাজনীতি

দিল্লির ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় চমক। লালকৃষ্ণ আডবানি, এস জয়শঙ্কর, রেখা গুপ্তা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। কেন এই নোটিস? খসড়া ভোটার তালিকায় কী রয়েছে?

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ৩১.৬৩ লক্ষেরও বেশি ভোটারকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় প্রায় ৪৭.৭ লক্ষ নাম বাদ পড়লেও, কমিশন জানিয়েছে নোটিস পাওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম চূড়ান্তভাবে বাদ যাওয়া নয়।

এই তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বহু বিশিষ্ট ভোটারকে নোটিস দেওয়া হয়েছে।

রেখা গুপ্তার ক্ষেত্রে বয়স সংক্রান্ত অসঙ্গতি যাচাইয়ের পর তাঁর ভোটার তথ্য ইতিমধ্যেই বৈধ বলে নিশ্চিত করেছে দিল্লির নির্বাচন দফতর।

Share with