শনিবার, সেপ্টেম্বর 19, 2026
15:27:28 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মালদায় ভয়াবহ বন্যা, পরিস্থিতি খতিয়ে দেখতে ভুতনির পথে মন্ত্রীদের প্রতিনিধি দল

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

মালদার মানিকচকের ভুতনি দিয়াড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রীদের প্রতিনিধি দল। দুর্গতদের অবস্থা, ত্রাণ ও উদ্ধারকাজ খতিয়ে দেখা হবে।বন্যায় এখনও একাধিক এলাকা জলমগ্ন।

তপন রায়,মানুষের মতামত:মানিকচকের ভুতনি দিয়াড়ের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ সকালে মালদা সার্কিট হাউস থেকে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ এক প্রতিনিধি দল। সাম্প্রতিক বন্যায় ভুতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলস্তর কিছুটা কমলেও এখনও বহু মানুষ জলবন্দি।

প্রতিনিধি দলের সফরের মূল উদ্দেশ্য দুর্গত মানুষের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখা। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও অভাব-অভিযোগ শুনবেন বলেও জানা গিয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা ভুতনির বন্যা পরিস্থিতি আকাশপথে পরিদর্শন করেন। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ তহবিলে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছিল। বর্তমানে জল কিছুটা কমলেও ভুতনির একাধিক এলাকা এখনও প্লাবিত রয়েছে।

Share with