শনিবার, সেপ্টেম্বর 19, 2026
14:42:14 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘খাম’ প্রতীক ঘিরে নতুন বিতর্ক:শুধু ব্যবহার করলেই কি মেলে প্রতীকের অধিকার?সামনে এল নির্বাচনী বিধি!

kolkataরাজনীতি

‘খাম’ প্রতীক নিয়ে বিতর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ৬ শতাংশ বৈধ ভোট ও নির্দিষ্ট আসন জয়ের নিয়মের ভিত্তিতে প্রতীক সংরক্ষণ নিয়ে কমিশনের ব্যাখ্যা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে তৈরি হওয়া বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। প্রতীক সংরক্ষণ এবং রাজনৈতিক দলের স্বীকৃতির ক্ষেত্রে প্রযোজ্য নির্বাচনী প্রতীক (সংরক্ষণ ও বরাদ্দ) আদেশ,১৯৬৮-র বিধি সামনে রেখেই ‘খাম’ প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের অবস্থান।

কমিশনের নিয়ম অনুযায়ী,কোনও দলকে রাজ্য দলের স্বীকৃতি পেতে বিধানসভা নির্বাচনে অন্তত ৬ শতাংশ বৈধ ভোটের পাশাপাশি ন্যূনতম দু’টি আসন জিততে হয়। অথবা লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট রাজ্যে ৬ শতাংশ বৈধ ভোটের পাশাপাশি অন্তত একটি লোকসভা আসন জয়ের শর্ত রয়েছে। ফলে কোনও একটি নির্বাচনে নির্দিষ্ট প্রতীক ব্যবহার করলেই সেই প্রতীক সংশ্লিষ্ট দলের জন্য স্থায়ীভাবে সংরক্ষিত হয়ে যায় না। এই নিয়মের ভিত্তিতেই ‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের দাবি গ্রহণ করা হয়নি বলে কমিশনের অবস্থান। অতীতে আইএসএফ এই প্রতীকে নির্বাচনে লড়লেও সেটি তাদের জন্য স্থায়ীভাবে সংরক্ষিত প্রতীক নয় বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির বিকল্প প্রতীক হিসেবে ‘খাম’ চেয়ে আবেদন করলে আসন্ন উপনির্বাচনের জন্য ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’-কে ওই প্রতীক বরাদ্দ করে কমিশন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের জন্য বরাদ্দ হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আইএসএফ। দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, আইএসএফের ব্যবহৃত ‘খাম’ প্রতীক অন্য দলকে দেওয়া হয়েছে। তিনি কমিশনে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন।

Share with