শনিবার, সেপ্টেম্বর 19, 2026
15:27:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হেলিপ্যাডে পুলিশ,মূর্তি সেতুতেও পরিদর্শন—মূর্তি সেতুর উদ্বোধন ঘিরে জল্পনা,ডুয়ার্সে কি আসছেন মুখ্যমন্ত্রী?

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

ডুয়ার্সের মূর্তি নদীর উপর নবনির্মিত সেতুর ২২ সেপ্টেম্বর উদ্বোধনের সম্ভাবনা।সম্ভাব্য মুখ্যমন্ত্রীর সফর ঘিরে হেলিপ্যাড ও সেতু পরিদর্শনে প্রশাসন ও পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোজন হতে চলেছে মূর্তি নদীর উপর নবনির্মিত সেতু। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ২২ সেপ্টেম্বর সেতুটির উদ্বোধন হতে পারে। সম্ভাব্য ভিভিআইপি সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। চালসার টিয়াবন এলাকার হেলিপ্যাড গ্রাউন্ড এবং নবনির্মিত মূর্তি সেতু পরিদর্শন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার-সহ পুলিশের আধিকারিকরা।

সম্ভাব্য সফরকে সামনে রেখে হেলিকপ্টার অবতরণের উপযুক্ততা, নিরাপত্তা ব্যবস্থা এবং সেতু সংলগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

কয়েক বছর ধরে পুরনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের কাজ চলছিল। সেতুটি চালু হলে মূর্তি, গরুমারা ও সংলগ্ন পর্যটন এলাকায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা স্থানীয়দের। ফলে উদ্বোধনের দিনক্ষণ এবং সম্ভাব্য ভিভিআইপি সফরের দিকেই এখন নজর ডুয়ার্সবাসীর।

Share with