শনিবার, সেপ্টেম্বর 19, 2026
16:19:03 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বেলেঘাটা-মানিকতলা-রাজাবাজারে নজর,বেআইনি বহুতল নির্মাণের ‘মানি ট্রেল’ খুঁজতে CBI,কলকাতায় ফের শুরু অভিযান

Administrationkolkata

কলকাতায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগে ফের CBI অভিযান। রাজাবাজার, মানিকতলা, বেলেঘাটা ও ক্যানাল ইস্ট রোড-সহ একাধিক এলাকা তদন্তের আওতায়।১৪ অক্টোবর আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগের তদন্তে ফের অভিযান চালাল CBI। হাই কোর্টের নির্দেশের পর শনিবার শহরের একাধিক এলাকায় তদন্তকারীরা নথি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। রাজাবাজার, মানিকতলা, বেলেঘাটা ও ক্যানাল ইস্ট রোড-সহ বিভিন্ন এলাকায় ৪২টিরও বেশি বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ রয়েছে।

১১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট CBI-কে এই অভিযোগগুলির প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেয়। তদন্তে বেআইনি নির্মাণের সঙ্গে আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। প্রয়োজন হলে বিশেষ তদন্তকারী দল গঠনের সুযোগও রয়েছে।

ক্যানাল ইস্ট রোড-সহ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই CBI আধিকারিকরা পরিদর্শন করেছেন। ১৪ অক্টোবরের মধ্যে আদালতে সিলবন্ধ খামে প্রাথমিক তদন্তের অগ্রগতি জানাতে হবে CBI-কে। একইসঙ্গে বেআইনি নির্মাণ ভাঙার রোডম্যাপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকেও।

Share with