সন্দেশখালিতে বাড়ির দরজা খুলতেই মিলল চমক!পুলিশের হাতে কী এল?
সন্দেশখালিতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র,দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে পুলিশ।গ্রেপ্তার রশিদ কাজী।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্দেশখালি থানার পুলিশ রশিদ কাজীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে বাড়ি থেকে উদ্ধার হয় দুটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং একটি লোহার শাবল। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঘটনায় রশিদ কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে সন্দেশখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের উৎস কী, সেগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র উদ্ধারের নেপথ্যের তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
