সোমবার, সেপ্টেম্বর 14, 2026
18:51:13 | কলকাতা

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ,সরবেড়িয়া হাই স্কুলে বিক্ষোভ

জেলা ভিত্তিক সংবাদ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ সরবেড়িয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের। ঘটনায় যানজট,ঘটনাস্থলে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের সন্দেশখালি থানার অন্তর্গত সরবেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। তাঁদের মূল দাবি,প্রধান শিক্ষক উজির আলী মোল্লার পদত্যাগ।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিল পরিচালনায় অনিয়ম, ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ-সহ একাধিক অভিযোগ রয়েছে।এই অভিযোগগুলির সুষ্ঠু তদন্ত এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই তাঁরা রাস্তায় নামেন।

অবরোধের জেরে বাসন্তী হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষের বক্তব্যও এখনও জানা যায়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।