সোমবার, সেপ্টেম্বর 14, 2026
13:47:29 | কলকাতা

জামালদহে পণ্যবাহী ট্রাকে দুর্ঘটনা,গুরুতর জখম বাবা-ছেলে

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

মেখলিগঞ্জের জামালদহে ভোরে পণ্যবাহী ট্রাকে দুর্ঘটনা। ট্রাকের ভিতরে আটকে পড়া চালক ও তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক।

তপন রায়,মানুষের মতামত:ভোরে মেখলিগঞ্জের জামালদহ বনাঞ্চল সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে পণ্যবাহী ট্রাকে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন চালক ও তাঁর ছেলে। ভোর প্রায় ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার জেরে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

জানা গিয়েছে, ট্রাকটি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। তাঁর সঙ্গে সহকর্মী হিসেবে ছিলেন তাঁর ছেলে। দুর্ঘটনার পর দুজনেই ট্রাকের ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে মেখলিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীদের তৎপরতায় দুজনকে ট্রাকের ভিতর থেকে উদ্ধার করা হয়।

গুরুতর জখম অবস্থায় বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁর পায়ে গুরুতর চোট লেগেছে। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।