সোমবার, সেপ্টেম্বর 14, 2026
18:34:03 | কলকাতা

দলত্যাগ বিরোধী আইন এড়ানোর অঙ্ক,এনসিপিআই পর্বের পর বিজেপিতে যোগের ঘোষণা,দাবি জগদীশের

Nationalরাজনীতি

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নির্বাচিত ২০ জন সাংসদ শিবির বদল করেছেন বলে দাবি করা হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের জটিলতা এড়াতে তাঁরা অস্বীকৃত রাজনৈতিক দল এনসিপিআই-তে যোগ দিয়ে কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নেন বলেও দাবি করেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া।

বসুনিয়ার দাবি, বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে তিন সংখ্যালঘু সাংসদ—আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান—সরাসরি বিজেপিতে যেতে রাজি হননি। তাঁর বক্তব্য, এরপর দিল্লির নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী-সহ নেতাদের উদ্যোগে বাকি সাংসদদের এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত করা হয়।

তবে ওই দলকে এখনও লোকসভার স্পিকার ওম বিড়লা স্বীকৃতি দেননি বলে দাবি। এদিকে ২০ সাংসদের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে স্পিকারের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টেও মামলা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন বসুনিয়া। তাঁর দাবি, ২০ জনের মধ্যে ১৭ জন একসঙ্গে বিজেপিতে গেলে দুই-তৃতীয়াংশের প্রয়োজনীয় সংখ্যা পূরণ হবে। ফলে দলত্যাগ বিরোধী আইনে তাঁদের সাংসদ পদ বাতিল হওয়ার আশঙ্কা নেই। তবে তিন সংখ্যালঘু সাংসদ এনডিএ-র অংশ হিসেবেই কাজ করবেন বলে দাবি তাঁর।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।